মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
মতামত মোহাম্মদ হাসান এর কর্মকীর্তি বিষয়ক গন্থের মোড়ক উন্মোচন

মোহাম্মদ হাসান এর কর্মকীর্তি বিষয়ক গন্থের মোড়ক উন্মোচন

অনুপ সিংহ, নোয়াখালীঃ

চট্রগ্রামের বিভাগীয় সাবেক জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসান এর জীবন ও কর্মকীর্তি বিষয়ক স্মারক প্রকাশনা `আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান ` গন্থের প্রকাশনা উৎসবের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে (১২ জুলাই) চাটখিল উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে কোরান তেলোয়াত ও গীতাপাঠের মধ্যে দিয়ে আলোর পথযাত্রী মোহাম্মদ হাসানের গন্থ প্রকাশনা বই উৎসবের উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল - সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ.এম.ইব্রাহিম এমপি। 

চাটখিল পৌর মেয়র ও প্রকাশনা উৎসবের আহবায়ক নিজাম উদ্দিন ভিপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত 

ছিলেন - নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, ভাইস চেয়ারম্যন আলী তাহের ইভু, কর কমিশনার মোঃ ইকবাল হোসেন,সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়,সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম সেলিম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এহসান চৌধুরী। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ- পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সম্পাদক আলোর পথচারী মোহাম্মদ হাসান। 

এছাড়াও  উপস্থিত ছিলেন চাটখিল  উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কাননসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া নেতৃবৃন্দ।

খুঁজুন