শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় মোনাজাত শেষে ঘরমুখী মুসল্লিদের ঢল

মোনাজাত শেষে ঘরমুখী মুসল্লিদের ঢল

মইনুল ইসলাম মিতুল :বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে সড়কে নেমেছে ঘরমুখী মুসল্লিদের ঢল। ঢাকাসহ আশপাশের এলাকা থেকে আসা মুসল্লিরা ফিরতে শুরু করেছেন যে যার গন্তব্যে।

মোনাজাতের পরই টঙ্গী স্টেশন রোডসহ আব্দুল্লাহপুর সড়কে থাকা ময়দানের গেট দিয়ে ঘরমুখী মুসল্লিদের ঢল নামে। ট্রেন, বাস, পিকআপসহ বিভিন্ন বাহনে যে যেভাবে পারছেন ফিরছেন গন্তব্যে। তবে ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় মুসল্লিদের পায়ে হেঁটে রওনা হতে দেখা গেছে। করোনার কারণে গত দুবছর ইজতেমা বন্ধ থাকায়, এবার মুসল্লিদের অনেক বেশি ভিড় ছিল ময়দানে। যার ফলে ফিরতি পথেও চাপ বেশি দেখা যাচ্ছে।

এর আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেন দেশ বিদেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মানুষ।

সকাল দশটার পর শুরু হয় মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ। শীত উপেক্ষা করে দেশি-বিদেশি লাখো ধর্মপ্রাণ মুসলমান এই মোনাজাতে অংশ নেন।ইজতেমা ময়দানের পাশাপাশি রেল ও বাস স্টেশনসহ সড়কে যে যেখানে পেরেছেন, দাঁড়িয়ে কিংবা বসে মোনাজাতে অংশ নেন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় টঙ্গীর তুরাগ তীরে, গত তিন দিন ধরে ইবাদত-বন্দেগিতে মগ্ন ছিলেন মুসল্লিরা। এছাড়া শেষ দিনের আখেরি মোনাজাতে অংশ নিতে, ভোর থেকেই দলে দলে আসতে থাকেন মুসল্লিরা। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

খুঁজুন