মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মোরেলগঞ্জে ৬ কেজি গাজাসহ নারায়নগঞ্জের যুবক আটক

মোরেলগঞ্জে ৬ কেজি গাজাসহ নারায়নগঞ্জের যুবক আটক

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ কেজি গাঁজাসহ নারায়নগঞ্জের রাব্বি মৃধা (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

 সোমবার (২৯ মে) রাত ৮ টার দিকে ভাইজোড়া শিশু হাসপাতালের মোড় থেকে পুলিশ তাকে আটক করে। রাব্বি নারায়নগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর গ্রামের চুন্নু মৃধার ছেলে বলে পুলিশ জানিয়েছে।তার কাছে থাকা কাপড়-চোপড় বহনের একটি লাগেজের মধ্য হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার স্থানীয় বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, রাব্বি মৃধা গাঁজার একটি বড় চালান নিয়ে রাত সাড়ে ৭টার দিকে রাব্বি মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড থেকে ভাইজোড়ার দিকে যাবার পথে শিশু হাসপাতালের মোড়ে পুলিশের একটি দল তাকে হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

খুঁজুন