মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

এম.পলাশ শরীফ,নিজস্ব  প্রতিবেদক:

বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখমের ঘটনায় হামলাকারীদেরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। (২ মার্চ বৃহস্পতিবার) বিকেল ৫ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে পল্লীমঙ্গল বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন করেন। 

 উল্লেখ্য, বুধবার দুপুরে পল্লীমঙ্গল বাজরের ব্যবসায়ী মো. সুমন বয়াতীকে(৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় মোটরশ্রমিক আব্দুর রহমান খান(৩৮) ও তার সহযোগীরা। পাওনা টাকা চাওয়ায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সুমন খানক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় সুমনের বড় ভাই রুবেল বয়াতী বাদি হয়ে আব্দুর রহমান সহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে রহমান পলাতক রয়েছে। পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারনি।

মানববন্ধনে বাজার ব্যবসায়ী কমিটির সহসভাপতি মহিউদ্দিন মন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, মাষ্টার জালাল হাওলাদার, শফিকুল ইসলাম বয়াতী, যুবলীগ নেতা নাজিব হাওলাদার প্রমুখ বক্তৃতা করেন। 

খুঁজুন