মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মোরেলগঞ্জে চুরি করে নেওয়া ভ্যানসহ দুই যুবক গ্রেফতার

মোরেলগঞ্জে চুরি করে নেওয়া ভ্যানসহ দুই যুবক গ্রেফতার

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :  বাগেরহাটের মোরেলগঞ্জে চুরি করে নেওয়া একটি মটারচালিত ভ্যানসহ দুই যুবককে  গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুলাই) বেলা ৪টার দিকে বারইখালী গ্রামের ডাবলু শেখের ছেলে রমিজ শেখ (২২) ও খোকন শেখের ছেলে বেল্লাল শেখকে(২০) থানা পুলিশ গ্রেফতার করে।

পরে তাদের দেখানো মতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পিছন থেকে চুরি করে নেওয়া ভ্যানটি পুলিশ উদ্ধার করে। এদিন বেলা ২ টার দিকে প্রতিবন্ধী ভ্যানশ্রমিক তাওহিদুল ইসলামের ভ্যানটি মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় ওই দুই যুবক।

খবর পেয়ে থানা পুলিশের দুটি দল অভিযান চালিয়ে রমিজ ও বেল্লালকে আটক করলে তারা ভ্যান চুরির কথা স্বিকার করে। এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গ্রেফতার হওয়া রমিজ ও বেল্লাল পেশাদার চোর। ওদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

খুঁজুন