বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মোরেলগঞ্জে জাতীয় যুব দিবসে আলোচনা সভা

মোরেলগঞ্জে জাতীয় যুব দিবসে আলোচনা সভা

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক : 

বাগেরহাটের  মোরলগঞ্জে জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও যুব সনদ ঋনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।  

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, "প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ প্রতিপাদ্য’র বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাস।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন কর্মসংস্থান ব্যাংকের সহকারি ব্যবস্থাপক সুশান্ত শীল,  অধ্যাপক জাকির হোসেন রিয়াজ সহ বিভিন্ন যুব সংগঠনের  নেতৃবৃন্দ। আলোচনা  শেষে সনদ ও চেক বিতরণ করা হয়।  অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন। 

খুঁজুন