বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মোরেলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় পিতা-পুত্রকে কুপিয়ে জখম

মোরেলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় পিতা-পুত্রকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের মোরেলগঞ্জে এক দিনমজুর পরিবারের বৃদ্ধ শহিদুল তালুকদার (৬৫), ও তার ছেলে আল আমিন তালুকদার (২২)কে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা। আহতদেরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার আহতের ছেলে সুজন তালুকদার বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

 প্রাপ্ত অভিযোগে জানাগেছে, খাউলিয়ায় ইউনিয়নের ধানসাগর গ্রামের ভ্যান চালক দিনমজুর বৃদ্ধ শহিদুল তালুকদার ও তার ছেলে আল আমিন তালুকদারকে শুক্রবার বেলা ১১টায় পরিকল্পিতভাবে পূর্ব শত্রæতার জের ধরে একই গ্রামের বাচ্চু তালুকদারের ছেলে মো. রাজু তালুকদারের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল গতিরোধ করে অর্তকিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসারত জখমী বৃদ্ধ মো. শহিদুল তালুকদার বলেন, রাজু তালুকদার এলাকার একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। এলাকায় তার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদ করায় আমাকে ও ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, পিতা-পুত্রের  আহতের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

খুঁজুন