মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মোরেলগঞ্জে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গৃহিনীকে রাস্তায় ফেলে মারপিট: ইমাম আটক

মোরেলগঞ্জে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গৃহিনীকে রাস্তায় ফেলে মারপিট: ইমাম আটক

এম.পলাশ শরীফ,নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরনে গৃহিনীকে (৫০) প্রকাশ্যে ফিল্মি স্টাইলে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় আবুল

আইচ(৫৫) নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মোরেলগঞ্জ থানার মামলা নং ২৩, তারিখ-২৮.৩.২০২৪।

কুমারিয়াজোলা গ্রামের সবুর শেখের ছেলে আবুলাইচ শেখ মহিশচরণী আফতাব আলী খানের বাড়ির জামে মসজিদের ঈমাম ও মহিষচরণী জেন্নাতিয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক। বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।

  এর আগে, বুধবার বিকেলে মেয়ের বিয়ে ভেঙ্গে দেওয়ার অভিযোগে ঈমাম আবুল আইচ তার প্রতিবেশি ওই নারীকে পঞ্চকরন ইউনিয়নের কুমারিয়াজোলা গ্রামের পাঁচগাও বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় লোকজনের সামনেই ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে স্বজোরে খাড়া লাথি দিয়ে গুরুতর আহত করে।

তাৎক্ষনিক ঘটনাটি নিকটস্থ ফাড়ি পুলিশকে জানিয়েছেন এবং আহত ওই নারীকে চিকিৎসার জন্য ওই গৃহিনীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি গোপনে স্থানীয় এক যুবক মোবাইলে ধারণ করলে পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিজলী আক্তার নিজেকে মুক্তিযোদ্ধা সন্তান দাবী করে বলেন, অপরাধে প্রকাশ্যে ঘাড়ধরে ধাক্কা  মেরে রাস্তায় ফেলে আমার মাথায়, চোখে ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। লাথি মেরে তলপেটে গুরুতর আঘাতে রক্তাক্ত জখম করে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রশাসনের কাছে আমার ওপরে এ হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক বিচার চাই।

 এ বিষয়ে পঞ্চকরন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, বিজলি একজন মুক্তিযোদ্ধার সন্তান, তার ওপরে এ ধরনের হামলার ঘটনা দূঃখজনক। হামলাকারীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক বিচারের দাবী করেন তিনি।

এ বিষয়ে  মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মধ্য বয়সী এক নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। একমাত্র আসামি আবুল আইচকে গ্রেফতার করা হয়েছে।

খুঁজুন