বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মোরেলগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে বদিউজ্জামান সোহাগ

মোরেলগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে বদিউজ্জামান সোহাগ

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাট-৪,(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ প্রার্থী ও তার কর্মীদের প্রচার প্রচারণায় গোটা নির্বাচনী এলাকা সরগরম হয়ে উঠেছে। নৌকা প্রতীকে ভোট চেয়ে এলাকায় মাইকিং, পোষ্টার ঝুলানো, লিফলেট বিতরণ ও পথসভা চলছে জোরেসোরে।

শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ শহরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ  দলের নেতাকর্মীরা  ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।

এ আসনের দুটি উপজেলায় ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। ইতোমধ্যে বহরবুনিয়া, পুটিখালী, বলইবুনিয়া, তেলিগাতি ও হোগলাবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা সম্পন্ন হয়েছে। 

খুঁজুন