মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, আটক ৩

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, আটক ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি:  স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের দ্বন্দ্বে  ইউপি চেয়ারম্যান এস এম সুমন হালদার (৪৫) কে গুলি করে হত্যা করেছে চাচা ও চাচাতো ভাইয়েরা । 


রবিবার দুপুর ১ টার দিকে জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাও বাজার এলাকার আলহাজ্ব ওয়েদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সামনে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।  নিহত এস এম সুমন হালদার পাঁচগাও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন৷ 


সে ওই গ্রামের পিয়ার হোসেন হালদারের ছেলে। তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। 


প্রত্যক্ষদর্শীরা জানান,রবিবার ওয়েদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চলছিলো এসময় ভোটাধিকার প্রয়োগ নিয়ে নিহতের চাচা ও চাচাতো ভাই  মৃত মকবুল হালদারের ছেলে নুর মোহাম্মদ, 


নর আহম্মেদ ভোলা,চাচাতো ভাই সেকু নুর ও  কাউসারের সাথে কথা-কাটাকাটি এক পর্যায়ে  ইউপি চেয়ারম্যান সুমনকে এলোপাথারি গুলি করে৷


 পরে আসে পাশের লোকজন ছুটে এসে সুমনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷ 


এঘটনায় মৃত মকবুল হালদারের ছেলে নুর মোহাম্মদ তার ছেলে সেকু নুর ও কাউসার নামের ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা আরো বলেন হত্যা কান্ডের সাথে জড়িতরা সবাই সাবেক ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ মিলেনুর রহমান মিলন এর অনুসারী। 


নিহতের বিষয়টি নিশ্চিত করে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা শোয়েব আলী বলেন,হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ তাৎক্ষণিক কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।  নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর হয়েছে ।

খুঁজুন