মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা কৃষক দলের ইফতার মাহফিল

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা কৃষক দলের ইফতার মাহফিল

সৈয়দ মোহাম্মদ শাকিল: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ এপ্রিল (রবিবার) উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে গজারিয়া উপজেলা কৃষক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি‍‍`র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয় ।

গজারিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকারের সঞ্চালনায়

মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মাজেদ হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা  আ.ক.ম মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মাসুম ও মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু সহ গজারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক। এছাড়াও মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম তারেক সহ গজারিয়া উপজেলা বি.এন.পি'র অংঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আ.ক.ম মোজ্জামেল হক বলেন বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবে এমটাই এই সরকারের কাছে প্রত্যাশা করি। তবে এ ব্যাপারে শ্রীঘ্রই কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের শুভবুদ্ধি উদয় করা হবে বলে জানান তিনি। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মাসুম বলেন হয় দেশ থাকবে না হয় আমরা থাকব। বর্তমান ফ্যাসিসবাদী সরকার আওয়ামী লীগ সরকারে অধীনে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।

এসময় অনান্য বক্তারা উপজেলার তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী দিন গুলোতে মনোবল চাঙ্গা রেখে লড়াই করে যেতে হবে এদেশ থেকে ফ্যাসিসবাদী সরকার আওয়ামী লীগের পতন ঘটাতে হবে বলে জানান দেয়।

খুঁজুন