রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
সুফিবাদ মুরীদানদের প্রতি (বর্তমান) মুর্শিদ ক্বিবলা'র নসীহত

মুরীদানদের প্রতি (বর্তমান) মুর্শিদ ক্বিবলা'র নসীহত

ত্বরীক্বায়ে মাইজভাণ্ডারীয়া মোতাবেক আমার নিকট বায়াত হলেন। আমি সরকারে দো-আ'লম হযরত আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামের ৩১ তম আওলাদ। আমাদের ত্বরীক্বাও আওলাদে রাসূলের ত্বরীক্বা। কেননা ত্বরীক্বায়ে কাদেরীয়া হল শাহানশাহে বাগদাদ, বড় পীর হযরত হুযুর গাউছুল আ'যম সৈয়দ আব্দুল কাদের জিলানী কাদ্দাছাল্লাহু ছিররাহুল আজিজ এর প্রবর্তিত ত্বরীক্বা। তিনিও ছিলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামের ১৪ তম আওলাদে পাক। ত্বরীক্বায়ে মাইজভাণ্ডারীয়া একটি স্বতন্ত্র ত্বরীক্বা। আপনারা যেহেতু এ ত্বরীক্বা ভুক্ত হলেন, তাই আপনাদেরকে এ ত্বরীক্বার নীতি ও আদর্শ অক্ষরে অক্ষরে পালনে বিশেষ যত্নবান হতে হবে। অপনারা প্রত্যেকেই আমার নিম্নবর্ণিত নসীহতগুলো মেনে চলবেনঃ

(১) ক্বলব সবচেয়ে শক্তিশালী লতিফা। ক্বলবকে লাগামহীনভাবে চলতে দিলে মঞ্জিলে মকসুদে পৌঁছানো সম্ভব হবে না।

(২) কূলব পরিস্কার রাখার জন্য হিংসা বিদ্বেষ, পরশ্রীকাতরতা ও গীবত পরিহার করা অপরিহার্য।

(৩) পরের হক্ক নষ্ট করা অমার্জনীয় অপরাধ। পরের হজ্ব নষ্টকারী হাশরের ময়দানে মহা বিপদে পতিত হবে।

(৪) আদব ও বিনয় মানুষকে মর্যাদার দর্জায় পৌঁছতে সাহায্য করে।

(৫) গর্ব ও অহংকার মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়।

(৬) দমে দমে আল্লাহর জিকির করবেন।

(৭) নিজ নিজ মুর্শিদের বরজখ তথা পবিত্র চেহরার দিকে মুতাওয়াজ্জুহ্ থাকলে দিলে (হৃদয়ে) আল্লাহর নূর পয়দা হয়।

(৮) পিতা-মাতার অবাধ্য সন্তান জাহান্নামী।

(৯) নিঃশর্তভাবে যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামকে ভালবাসবে, জাহান্নাম তাকে স্পর্শ করবেনা।

(১০) গভীর রাত্রে বিছানা ত্যাগ করে প্রয়োজনীয় অজু-গোসল সেরে তাহাজ্জুদ নামাজ আদায় পূর্বক মুর্শিদের নিসবত অনুযায়ী মুরাকাবায় বসে পড়ুন; বিশেষ রূহানী তরক্বী ও প্রশান্তি লাভ করবেন।

(১১) ওজুর সাথে বেশি বেশি দরূদ শরীফ পাঠ করবেন।

(১২) নিজ মুর্শিদের কাছে মৃত লাশের ন্যায় হয়ে যাওয়া মুরীদের কামিয়াবী লাভের উপায়।

(১৩) ধর্ম নিয়ে অতি বাড়াবাড়ি পরিহার করে চলবেন।

(১৪) আপন পীর-ভাইকে সহোদর ভাইয়ের মতই-মুহাব্বত করবেন।

(১৫) সদা-সর্বদাই সৃষ্টির কল্যাণ কামনা করবেন।

(১৬) বাতিল পন্থীদের থেকে দূরে থাকুন, ভ্রান্ত আক্বীদা বর্জন করুন।

(১৭) সর্ব অবস্থাতেই মিথ্যা পরিহার করা ও মিথ্যা স্বাক্ষী প্রদান করা থেকে বিরত থাকা অপরিহার্য।

(১৮) নবী (আঃ) ও ওলীদের প্রতি যে সকল মৌলবী খারাপ ধারণা পোষণ করে এরা মুসলমানদের ঈমান বরবাদ করছে!

(১৯) ঈমান মুসলমানের সবচেয়ে বড় সম্পদ!

(২০) নিজ মুর্শিদের কাজে সহযোগিতা করা একান্ত জরুরী। ফানা ফিশ শায়েখ বা মুর্শিদের জন্য বিলীন হওয়া সফলতার প্রথম সোপান।

(২১) নিজ নিজ এলাকায় আন্জুমান এর কমিটি গঠন করবেন।

(২২) আমার এবং আমার মুর্শিদ ও পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসা নূহ নবী আলাইহিচ্ছালামের কিস্তির ন্যায়। এ মাদ্রাসাগুলোর উন্নতিকল্পে সকলেই সহযোগিতা করবেন। আমার এতিমখানার এতিমদের প্রতি দয়াবান হবেন এবং এদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

(২৩) প্রত্যেক এলাকায় খলিফাদের নেতৃত্বে খানকাহ্ শরীফে সমবেত হয়ে মীলাদ মাহফিল করবেন ও আলোচনা সভায় মিলিত হবেন। সাপ্তাহিক ও মাসিক মাহফিলগুলো জারী রাখবেন।

(২৪) আহলে সুন্নাত ওয়াল জামাতপন্থী সুন্নী আক্বীদা সম্পন্ন আলেম ও ইমামদের পিছনে যথারীতি জু'মা ও অন্যান্য নামাজ জামায়াতের সাথে আদায় করবেন।

(২৫) মনে রাখবেন! শরীয়ত বর্জন করে ত্বরীকৃত অর্জন করা অসম্ভব!

(২৬) মাইজভাণ্ডার দরবার শরীফে যে সকল ওরশ, খোশরোজ শরীফ ওয়াজ মাহফিল ও অন্যান্য পর্বসমূহ অনুষ্ঠিত হয়ে থাকে, উক্ত অনুষ্ঠানে যথা সম্ভব উপস্থিত থাকতে চেষ্টা করবেন।

(২৭) কারো মনে কষ্ট পাওয়ার মতো কোন কথা-বার্তা বলবেন না বা কোন কাজ করবেন না!

(২৮) কারো মনে অযাচিতভাবে কোন কষ্ট দিয়ে থাকলে সাথে সাথে ক্ষমা চেয়ে নেবেন।

খুঁজুন