মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নারায়ণগঞ্জে হোসিয়ারী শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা

নারায়ণগঞ্জে হোসিয়ারী শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ নগরের মুক্তিযোদ্ধা সড়কের বোয়ালিয়া খাল এলাকায় হোসিয়ারী শ্রমিক নয়ন শিকদারকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনায় এলাকয়  আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, নয়নসহ তার কয়েকজন বন্ধু মিলে বোয়ালিয়া খালের ইটা বালুর স্তুপে বসে আড্ডা দিচ্ছিল। এসময় ১৫/২০ জনের একটি দল ধারালো অস্ত্রনিয়ে অতর্কিত হামলা চালায়। নয়নের সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালালেও সন্ত্রাসীদের ছুরিকাঘাতের শিকার হয় নয়ন।ধারণা করা হচ্ছে পূর্বকোন শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে।

নয়ন সিকদার গলাচিপা এলাকার জালাল সিকদারের ছেলে ও হোসিয়ারী কারখানার শ্রমিক। নিহতের পিতা জালাল সিকদার জানান, তার ছেলেকে কারা কেন হত্যা করেছে কোন কিছুই জানা নেই । 

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি নুরে আজম মিয়া  জানান, বোয়ালিয়া খাল এলাকায় দূর্বৃত্তরা নয়নকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছ।

কি কারনে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

খুঁজুন