বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ; দগ্ধ চারজন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ; দগ্ধ চারজন

বুলবুল আহমেদ সোহেল :

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ছয়তলা ভবনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ ও দুইজন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টায় কাশিপুর হোসাইনী নগর এলাকার মাসুদুর রহমান  আসলামের বাড়িতে এঘটনা ঘটে। দগ্ধরা হলেন বাড়ির ভাড়াটিয়া, হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, শ্রমিক রানা মিয়া,তার স্ত্রী বিথি আক্তার ও তাদের এক শিশু সন্তান। এসময় দেয়ালে ভেঙ্গে তার নিচে চাপা পড়ে আহত হয়েছেন ফল ব্যবসায়ী আবু কালাম ও জাকির।

প্রত্যক্ষদর্শী ও দগ্ধের স্বজনরা জানায়, রাত সাড়ে ১২ টায় পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন গিয়ে দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে  কর্তব্যরত চিকিৎসক দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। আহত আবু কালাম ও জাকিরকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। 

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, বিস্ফোরণে ফ্ল্যাটের দেয়াল ভেঙ্গে নিচে পড়ে পাশের বাড়ির একটি আধাপাকা ঘরের চালা সহ ফ্ল্যাটে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে আসবাপত্র পুড়ে গেছে৷ কয়েকজন দগ্ধ হয়েছে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘরেছে। তবে তদন্তের পর নিশ্চিত কারণ ও বিস্তারিত বলা যাবে।

খুঁজুন