মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মানব পাচারকারী চক্রের একজন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মানব পাচারকারী চক্রের একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ভারতে পাচার হওয়া দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু। 

তিনি আরও জানান, রূপগঞ্জ উপজেলার ভোলাব এলাকার এন জেড গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার দুই নারী শ্রমিককে ওমানে উচ্চ বেতনে বিউটি পার্লারে চাকুরির প্রলোভন দেখায় পাচারকারী চক্রের স্থানীয় দালালরা। এক পর্যায়ে ওই দুই তরুণী বিদেশে যেতে রাজি হলে দালাল চক্র গত ১ জানুয়ারী তাদের রূপগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসে। ৩ জানুয়ারী তাদের যশোর নিয়ে যায়। ওই রাতেই তাদের সীমান্ত পার করে ভারতে নিয়ে ছয় লাখ টাকার বিনিময়ে সেখানকার পতিতালয়ের দালালের কাছে বিক্রি করে দেয়। পরে বিষয়টি বুঝতে পেরে পাচার হওয়া দুই তরুণী কৌশলে তাদের পরিবারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানায়। এরপর তাদের পরিবারের পক্ষ থেকে ২৫ জানুয়ারী রূপগঞ্জ থানায় মামলা করা হয়। গত ১৩ মার্চ পুলিশ নবী মিয়া নামে এজাহার নামীয় আসামী ও নারী পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করলে তিনি দুই তরুণীকে ভারতে পাচারের কথা স্বীকার করেন। এদিকে দুই তরুণী সুযোগ বুঝে ভারত থেকে পালিয়ে সীমান্ত এলাকায় এসে এক বাড়িতে আশ্রয় নিয়ে পরিবারকে জানালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ১৮ মার্চ শনিবার রাতে তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।

খুঁজুন