শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় নারী কারাগার প্রস্তুত রাখার নির্দেশ আইজি প্রিজনের

নারী কারাগার প্রস্তুত রাখার নির্দেশ আইজি প্রিজনের

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) আকস্মিক পরিদর্শন করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক। মূলত, গত দুই বছর আগে উদ্বোধন হওয়া বন্দিবিহীন নারী কারাগার পরিদর্শন করেন তিনি। এ সময় খালি পড়ে থাকা নারী কারাগারটি দ্রুত প্রস্তুত করার নির্দেশনা দেন আইজি প্রিজন।

বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় নারী কারাগার (কেরানীগঞ্জ) পরিদর্শন করেন আইজি প্রিজন।

এ সময় উপস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তাদের খালি পড়ে থাকা নারী কারাগারটি দ্রুত ধুয়ে মুছে পরিষ্কার করে বন্দিদের রাখার উপযোগী ব্যবস্থা করতে নির্দেশ দেন আইজি প্রিজন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ ও জেলার মাহবুবুল ইসলাম।

আইজি প্রিজনের নারী কারাগার পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার মাহাবুবুল ইসলাম। তিনি বলেন, ‘নারী কারাগারটি গত দুই বছর আগে উদ্বোধন হলেও বন্দিদের রাখার নির্দেশনা ছিল না। এখন দ্রুত সেটাকে পরিষ্কার করার জন্য নির্দেশনা দিয়েছেন আইজি প্রিজন স্যার। নির্দেশনা অনুযায়ী ধোয়া-মোছার কাজ চলছে।

খুঁজুন