রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
সুফিবাদ নবী-ওলীগণের মাজার শরীফ আল্লাহর রহমতের উৎসস্থল

নবী-ওলীগণের মাজার শরীফ আল্লাহর রহমতের উৎসস্থল

নবী-ওলীগণের মাজার শরীফ আল্লাহর রহমতের উৎসস্থল ও জান্নাতের বাগান স্বরুপ বলে জানিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। তিনি বলেন, যারা আল্লাহর অনুগ্রহশীল বান্দা তাদের কাছেই আল্লাহর রহমত রয়েছে। আউলিয়া কেরামের দরবারই হচ্ছে আল্লাহর কাছে আসার উৎস। তাদের দরবারে বিভিন্ন ধর্মের মানুষ এসে নিজেদের আত্মার প্রশান্তি পায়। পাশাপাশি ইসলামের আলো ও কালেমার দাওয়াতে আলোকিত হয়েছেন।


মূল কথা হচ্ছে খারাপ মানুষদের ভালো করাই আল্লাহওয়ালাদের কাজ। সেই চর্চাই মাইজভাণ্ডার দরবার শরিফে অব্যাহত রয়েছে। তিনি পবিত্র কুরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, ওয়াল্লাজিনা আমানু ওয়ামিলুস সালিহাতি ফি রওদ্বাতিল জান্নাহ্ অর্থাৎ যারা ঈমানদার ও সৎকর্মশীল  তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান। তিনি বলেন, এই আয়াতে আল্লাহর প্রিয়ভাজন বান্দাদের সমাধীস্থলকে জান্নাতের রওজা শরীফ বা পবিত্র বাগান হিসেবে অভিষিক্ত করা হয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায় নবী-ওলীগণের মাজার শরীফ আল্লাহর রহমতের উৎসস্থল ও জান্নাতের বাগান স্বরুপ।

২০ সেপ্টেম্বর (জুমাবার) রাতে মাইজভাণ্ডারী তরিকার প্রাণপুরুষ হযরত গাউছুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারী (ক.) এর পুনঃনির্মিত রওজা শরীফে মিলাদ মাহফিল পরিচালনাকালে আখেরি মুনাজাতের পূর্বক্ষণে দরবারে আগত ভক্ত আশেকানদের উদ্দেশ্যে নসিহা মূলক বয়ানের সময় এসব কথা বলেন হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আল হাসানী মাইজভান্ডারী। এসময় তিনি রওজা শরীফ পুনর্নির্মাণে অংশগ্রহণকারী দরবারের আওলাদে পাক ও সকল ভক্ত আশেকানদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। পরে বিশ্ব মুসলিম উম্মাহ এবং নিপীড়িত মানবতার মুক্তি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করা হয়।

খুঁজুন