মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নেত্রকোনা অঞ্চলের পানি সংকট বিষয়ে শিশুদের চিত্রাংকন

নেত্রকোনা অঞ্চলের পানি সংকট বিষয়ে শিশুদের চিত্রাংকন

নেত্রকোনা প্রতিনিধি:

'শান্তির জন্য পানি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে নেত্রকোনা অঞ্চলের পানি সংকট বিষয়ে শিশুদের চিত্রাংকন চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার(২২ মার্চ) জেলা শহরের সাতপাই কালীবাড়ি এলাকার নেত্রকোনা আদর্শ বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি’র সভাপতি জনাব নাজমুল কবীর সরকার, নেত্রকোনা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লুৎফর রহমান প্রমুখ। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অতিথিরা বলেন, হাওর—পাহাড় আর বৈচিত্রের লীলাভূমি নেত্রকোনার সীমান্তবর্তী মানুষের পানি সংকট দীর্ঘদিনের। কখনো পাহাড়ি ছড়া থেকে, কখনো বালু খুঁড়ে, কখনো বা কয়েক কিলোমিটার ঘন ঝঙ্গল পাড়ি দিয়ে সীমান্তবর্তী বাসীন্দাদের যেতে হচ্ছে ব্যবহার্য পানি সংগ্রহের জন্য। দিনকে দিন সে সংকট আরো তীব্রতর হচ্ছে। অন্যদিকে নেত্রকোনার হাওরাঞ্চলে দিন দিন ভূর্গভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে সেখানেও দেখা দিচ্ছে খাবার পানির সংকট। দিন দিন দূষণে—দখলে বিপর্যস্ত হয়ে উঠছে প্রাকৃতিক জলাশয়গুলো। নেত্রকোনা অঞ্চলের পানি’র সংকট ও সম্ভাবনার এই দৃশ্যগুলোই ফুটিয়ে তুলেছে কোমলমতি শিক্ষার্থীরা। বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় এ সমস্ত দৃশ্য অংকন করে শিক্ষার্থীরা। 

খুঁজুন