মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা :
নেত্রকোণার পূ্র্বধলায় ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী রাবেনা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে পূর্বধলা-কাপাশিয়া সড়কের কালীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাবেনা খাতুন ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে ময়মনসিংহের গৌরীপুরের হিকমতনগর গ্রামে বাবার বাড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল ধোবাউড়ার স্বামীর বাড়িতে ফিরছিলেন। পথে ধোবাউড়া থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৫-২৮১৮) ধাক্কায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পরে যায়। তখন রাবেনা খাতুন ছিটকে গিয়ে ট্রাকের নিচে পরে যায়। এই সময় ট্রাকের চাকায় চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সুরতহাল করে আরটিএ রিপোর্ট শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।
নেত্রকোনার পূর্বধলায় ট্রাক চাপায় আরোহীর মৃত্যু
নেত্রকোনার পূর্বধলায় ট্রাক চাপায় আরোহীর মৃত্যু
মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা :নেত্রকোণার পূ্র্বধলায় ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী রাবেনা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে পূর্বধলা-কাপাশিয়া সড়কের কালীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাবেনা খাতুন ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া গ্রামের আব্দুল হামিদের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে ময়মনসিংহের গৌরীপুরের হিকমতনগর গ্রামে
বাবার বাড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল ধোবাউড়ার স্বামীর বাড়িতে ফিরছিলেন। পথে ধোবাউড়া থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৫-২৮১৮) ধাক্কায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পরে যায়। তখন রাবেনা খাতুন ছিটকে গিয়ে ট্রাকের নিচে পরে যায়। এই সময় ট্রাকের চাকায় চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা
তাকে উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সুরতহাল করে আরটিএ রিপোর্ট শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত