বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ২০ লাখ ভারতীয় রুপিসহ যুবক আটক

নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ২০ লাখ ভারতীয় রুপিসহ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকা থেকে প্রায় ২০ লাখ ভারতীয় রুপিসহ জসিম রুরাম (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ওইদিন রাতে দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়। মামলা দায়ের পর আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

আটক যুবক জসিম রুরাম হলেন দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামের লেলিন হাজং এর ছেলে। 

বিজিবি'র সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে টহল দেওয়ার সময় সীমান্ত এলাকার সন্দেহজনক চলাফেরার সময় ওই যুবককে আটক করে তার দেহ তল্লাসী করলে তার কাছ থেকে ১৯ লাখ ৯৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। পরে আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে দুগার্পুর থানায় হস্তান্তর করা হয়। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

খুঁজুন