মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নেত্রকোনায় গণহত্যা দিবসে পালন

নেত্রকোনায় গণহত্যা দিবসে পালন

নেত্রকোনা প্রতিনিধি:

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিলপত্র এবং ছবি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(২৫ মার্চ) দুপুরে শহরের রাজুরবাজার এলাকায় রাজুর বাজার কলেজিয়েট স্কুলের গেইটে এই প্রদর্শন করা হয়। 

স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন বীর মুক্তিযোদ্ধা আলী আক্তার।

এসময় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এই প্রদর্শনী ঘুরে দেখেন। 

পরে উক্ত প্রদর্শনীর উপর দলীয় প্রতিবেদন তৈরি করায় স্কুলের শিক্ষার্থীদের হাতে বই উপহার তুলে দেন।


স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, ১৭৫৭ সন থেকে ১৯৭১ পর্যন্ত বিভিন্ন বিষয়ের যুদ্ধ সংক্রান্ত একশত ছবি সংগ্রহ করে এখানে রাখা হয়েছে। রাখা হয়েছে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ছবি মুক্তিযুদ্ধ বিষয়ক বই। 

কারণ ওই পরিস্থিতি যেহেতু তাদেরকে দেখানো যাবে না। 

সে জন্য ছবি দেখে যেন নতুন প্রজন্ম জানতে পারে এর জন্যই এই আয়োজন। এই দুর্লভ ছবি গুলো যেখানে সেখানে পাবে না। এগুলো দেখতে  জাতীয় যাদুঘরে যেতে হবে।  


এছাড়া স্কুলের শিক্ষার্থীরা জানান, এ প্রদর্শনী মাধ্যমে আমরা স্বচক্ষে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারলাম। এখানে পাকিস্তানিদের আত্মসমর্পণের দলিল সহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দুর্লভ ছবি, অবিভক্ত বাংলা মানচিত্রসহ ২৫ শে মার্চ কাল রাত্রির বিভিন্ন চিত্র উপস্থাপন করা হয়। 

চাইলেও এই চিত্রগুলো যেকোনো জায়গায় দেখা সম্ভব নয়, একমাত্র জাতীয় জাদুঘর ও সরকারি কোন উদ্যোগ ছাড়া। আমরা স্যারের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই, তিনি দুর্লভ কিছু জিনিস সংগ্রহ করে আমাদের মাঝে প্রদর্শন করেছেন। 

খুঁজুন