মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নেত্রকোনায় পৃথক স্থানে শিশু ও দুই নারীসহ চারজনপর মরদেহ উদ্ধার

নেত্রকোনায় পৃথক স্থানে শিশু ও দুই নারীসহ চারজনপর মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি::


বরিবার(১৪ জুলাই) কলমাকান্দায় শ্রাদ্ধ খেয়ে বাড়ি ফেরার সময় নৌকা ডুবে দুই নারীর মরদেহ ও একইদিনে পানির স্রোতে ভেসে যাওয়া বৃষ্টি ঋষির (৭) মরদেহ এবং কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হালিম মিয়ার(৩৫) মরদেহও উদ্ধার করা হয়েছে। 

নিহতরা হলেন-জেলার মোহনগঞ্জ উপজেলার সুনিল সরকারের স্ত্রী উজ্জ্বলা রানী সরকার (৫৯) ও অপরজন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০) এবং কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের আগ বগজান গ্রামের কৃপেন্দ্র ঋষির মেয়ে এবং কেন্দুয়া উপজেলার সান্দিকোনার আব্দুল হামিদের (সুনু) ছেলে হালিম মিয়া।


জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুতফুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান জেলার কলমাকান্দা তিনজনের ও কেন্দুয়ায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

খুঁজুন