বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদেরকে হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদেরকে হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনা প্রতিনিধি :

নির্বাচনী কর্মীদের প্রকাশ্যে মেরে ফেলার হুমকী ও প্রচারে বাঁধার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। 

শনিবার(২৩ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি লিখিত বক্তব্যে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) নির্বাচনী এলাকায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি। কিন্তু নির্বাচনী কাজ শুরু করার পর থেকেই নানা ভাবে নির্বাচনী কাজে বাঁধা প্রদান ও দলীয় নেতাকর্মী কর্তৃক হুমকী প্রদান, অপ-প্রচার এবং নৌকার প্রার্থী মোস্তাক আহমেদ রুহী'র বিভিন্ন নির্বাচনী প্রচারণায় উস্কানীমূলক বক্তব্যে দিয়ে আসছে। যা পুরোপুরি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের শামিল। 

তিনি উল্লেখ করেন, গত বুধবার(১৯ ডিসেম্বর) দুর্গাপুর পৌরসভার তেরীবাজার এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায়,এছাড়া কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাক আহমেদ রুহী তার বক্তব্যে, 'আমি সন্ত্রাসীদের বাপ' বলে উপস্থিত জনতাকে উস্কানী দেয় এবং "কাউকে ছাড় দেয়া হবে না" এ ধরনের বক্তব্য দিয়ে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন প্রতিনিয়ত। 

এছাড়া গত বুধবার(১৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ফারুক ও সহ সভাপতি খাইরুল ইসলাম কৈলাটি বাজার, পাগলা বাজারে আমার প্রচারণার মাইকিং করতে গেলে তাদের নিষেধ প্রদান করে। 

গত বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বাজারে স্বতন্ত্রপ্রার্থী ট্রাক মার্কার নির্বাচনী অফিসের কাজ করার সময়ে যুবলীগ নেতা বাচ্চু মিয়া সহ আরো ৪/৫জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলে প্রবেশ করে আমার কর্মীর শার্টের কলার ধরে টেনে হিচড়ে অফিস থেকে বের রাস্তায় নিয়ে মারধর করে ও প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করে। এমনকি ওই অফিসের দায়িত্বে থাকা আরেক কর্মী মাসুদ মিয়াকে তার বাড়ি যাওয়ার পথে আটকে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে যায়। 

গত শুক্রবার(২২ ডিসেম্বর) কলমাকান্দা উপজেলার সিধলী বাজারে বিকাল ৪টার দিকে নির্বাচনী জনসভায় কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার ও কৈলাটি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন তাঁদের বক্তব্যে স্বতন্ত্রপ্রার্থীর কোন প্রচার-প্রচারণা চালাতে দিবেনা বলে প্রকাশ্যে ঘোষণা দেন এবং ট্রাকের কর্মীদের চিহ্নিত করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। একই সময়ে সিধলী বাজারে স্বতন্ত্রপ্রার্থীর টানানো পোস্টার ছিড়ে ফেলে দিয়েছে। এছাড়া স্বতন্ত্রপ্রার্থী তো শেষ পর্যন্ত নির্বাচন থেকে সড়ে দাঁড়াবে এ ধরনের অপ-প্রচার চালাচ্ছে। 

এসব বিষয়ে জেলা রিটার্নিং ও উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তাগণকে মৌখিকভাবে অবগত করেছি। তবে এ ব্যাপারে আজ ভিডিও ফুটেজসহ লিখিত অভিযোগ করবো। আমি সুষ্ঠ নিবার্চনের দাবী জানাচ্ছি।

খুঁজুন