মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নেত্রকোনায় টংক আন্দোলনের মহানায়ক কমরেড মণি সিংহের ১২৩ তম জন্মবার্ষিকী

নেত্রকোনায় টংক আন্দোলনের মহানায়ক কমরেড মণি সিংহের ১২৩ তম জন্মবার্ষিকী

নেত্রকোনা প্রতিনিধি::


নেত্রকোনার দূর্গাপুরে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে, টংক আন্দোলনের মহানায়ক, সিপিবির প্রতিষ্ঠান সভাপতি ও প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমরেড মণি সিংহের ১২৩ তম জন্ম বার্ষিকী।

 দিনটি উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে নানা কর্মসূচি পালন করেছে । 

আজ রবিবার(২৮ জুলাই) বেলা ১২ টায় দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়ায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মণি সিংহের একমাত্র পুত্র ডাঃ দিবাকল সিংহ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

পরে স্মৃতি জাদুঘর কমরেড মণি সিংহ স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে কমরেড মণি সিংহ মেলা উদযাপন পরিষদ।

সভায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবাকল সিংহের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বাকলজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম, ডিএসকে সহকারী পরিচালক শামছুল আলম খান সহ প্রমুখ। 

কমরেড মণি সিংহ ১৯০১ সালে ২৮ জুলাই কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করেন। ১৯৩৫ সালে তিনি নেত্রকোনার দুর্গাপুরে আসার পর এখানকার স্থানীয় আদিবাসী ও কৃষকদের টংক প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। 

খুঁজুন