বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নিখোঁজের ৫ মাস পর কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার' স্বামী-স্ত্রীকে আটক

নিখোঁজের ৫ মাস পর কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার' স্বামী-স্ত্রীকে আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

টিউবওয়েল বসানোর সময় মাটির নিচ থেকে ৫ মাস পূর্বে নিখোঁজ হওয়া এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘটনায় স্বামী-স্ত্রীকে আটক করেছে র‍্যাব। 

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার চাঞ্চল্যকর এ কলেজ ছাত্র হত্যাকান্ডের পর হত্যার মুল পরিকল্পনাকারী রেজ্জাকুল ও তার স্ত্রী সাবিনা কে র‍্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের একটি চৌকস অভিযানিক দল  র‍্যাব-১২ এর সহযোগীতায় গত মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বগুড়াতে অভিযানে চালিয়ে স্বামী-স্ত্রীকে আটক করেন।

সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, "নিখোজ হওয়ার প্রায় ৫ মাস পর বাড়ির আঙ্গিনায় টিউবওয়েল বসানোর সময় মাটির নিচ থেকে কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়" জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার চাঞ্চল্যকর হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী মোঃ রেজ্জাকুল আলী (৪৩), পিতা-মোঃ মোজাম্মেল আলী,সাং-গোপীনাথপুর,থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া ও তার স্ত্রী মোছাঃ সাবিনা খাতুন (৩৮),স্বামী-মোঃ রেজ্জাকুল আলী

থানা-শিবগঞ্জ,জেলা-বগুড়াদ্বয়কে র‌্যাব-৫ এবং র‍্যাব-১২ এর যৌথ অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানার পীরগাছা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। 

র‍্যাব আরো জানান, গত ২২ এপ্রিল ঈদের দিন সন্ধ্যায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের মাসুদ রানার কলেজ পড়ুয়া ছেলে নাঈম (২৩) নিজ বাড়ি থেকে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না পেয়ে ২৫ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করেন নাঈমের পরিবার।

পরবর্তীতে নিখোজের প্রায় ৫ মাস পর ৯ সেপ্টেম্বর একই গ্রামের মোঃ শামসুল ইসলাম এর বাড়ির টিউবওয়েল বসানোর কাজ করার সময় মাটির নিচ থেকে  মৃতদেহ উদ্ধার হয়।

এর পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব-৫,সিপিসি -৩ আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং একাধিক অভিযান পরিচালনা করেন। 

গত ১০ সেপ্টেম্বর ভিকটিমের মা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন উক্ত বাড়ির ভাড়াটিয়া রেজ্জাকুল দম্পতিদের বিরুদ্ধে। 

তদন্তের এক পর্যায়ে হত্যা কান্ডের আসামী সনাক্ত করতে সক্ষম হলে আসামী এরই মধ্যে আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান বগুড়ায় নিশ্চিত করা যায় এবং পরবর্তীতে র‍্যাব -১২ বগুড়া ক্যাম্পের সহযোগিতায় আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

খুঁজুন