শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় নিখোঁজের তিনদিন পর বুয়েট ছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর বুয়েট ছাত্রের মরদেহ উদ্ধার

বুলবুল আহমেদ চৌধুরী ঃ

রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিনদিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশ নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বনানীঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে দেলপাড়া কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নুরুদ্দীন রানার ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার ডেমরার শান্তিবাগ কোনাপাড়া এলাকায় বসবাস করেন। 

স্বজনরা জানান,গত ৪ নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল। পর    ৫ নভেম্বর নিহতের বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। খবরপেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে। তারা রামপুরা এলাকার সিসিটিভি ফুটেজ দেখতে ফারদিন রিক্সা থেকে এক নারীকে নামিয়ে দিয়ে পুনরায় রামপুরার দিকে যায়। সে থেকে সে নিখোঁজ থাকে।

নারায়ণগঞ্জ নৌ-থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। 

খুঁজুন