বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীল দলের জয়

নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীল দলের জয়

মোঃ সিনান তালুকদার;নোবিপ্রবি প্রতিনিধি :

নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী পন্হী শিক্ষক প্যানেল নীল দলের জয়লাভ করেছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিক্ষা বিভাগের অধ্যাপক ড. বিপ্লব মল্লিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিমস বিভাগের অধ্যাপক ড.আনিসুজ্জামান।

১৮ ই ডিসেম্বর ( সোমবার) নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম সহ অন্য দুই নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মোঃ বেল্লাল হোসাইম ও সহকারী অধ্যাপক নওরীন ইয়াসমিন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয় জানা যায়।

এছাড়াও নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড.মাহবুবুর রহমান, কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাওসার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মোহাইমিনুল ইসলাম সেলিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানা রহমান, কোষাধ্যক্ষ পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো.ইফতেখার পারভেজ, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড.মহিনুজ্জামান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিএমএস বিভাগের সহকারী অধ্যাপক মো.শাহিন কাদের ভূঁইয়া, প্রচার সম্পাদক ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুস সাকিব খান, সদস্য কৃষি বিভাগের অধ্যাপক ড.মো. আতিকুর রহমান ভূঞা, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শেখ মারুফা নাবিলা, আইআইটি বিভাগের সহকারী অধ্যাপক মো.ইফতেখারুল আলম ইফাত, বিএমবি বিভাগের প্রভাষক মুহাম্মদ আসাদুজ্জামান, ইংরেজী বিভাগের প্রভাষক হুমায়রা সুলতানা।

নবনির্বাচিত সাধারন সম্পাদক অধ্যাপক ড.আনিসুজ্জামান বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু আর্দশের পরিচালিত শিক্ষকদের সংগঠন নোবিপ্রবি নীল দল সহ সকল শিক্ষকদের প্রতি। আমি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের অর্পিত এ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। নোবিপ্রবির শিক্ষা ও গবেষণায় শিক্ষকদেরর সহায়তায় এগিয়ে নিতে সর্বাত্মক কাজ করে যাবো এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মান সম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সদা কাজ করে যাবো।

সভাপতি ড.বিপ্লব মল্লিক বলেন, 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টির মহান দায়িত্ব সঠিকভাবে পালন করাই হবে আমাদের প্রথম অগ্রাধিকার। এ যাত্রায় আপনাদের সকলের সহযোগিতায় সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। এ লক্ষ্যে ইতোমধ্যে আমরা বছরব্যাপী করণীয় নির্ধারণ করে একটি অংগীকার নামা তৈরি করেছি যা আমাদের পথ দেখাতে সাহায্য করবে।

খুঁজুন