মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁ পৌরসভা আধুনিক বিনির্মাণের দাবিতে মানববন্ধন

নওগাঁ পৌরসভা আধুনিক বিনির্মাণের দাবিতে মানববন্ধন

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁ পৌরসভা আধুনিক বিনির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে ‘সচেতন পৌরবাসী’ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। যেখানে স্লোগান দেয়া হয়েছে ‘হয় শহর বদলাও, না হয় মেয়র বদলাও’।

মানববন্ধনে পৌর নাগরিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রামিম দেওয়ান, ফিলিপ হোসেন, সুলতান মাহমুদ সহ স্থানীয় অনেকেই। 

এসময় বক্তারা বলেন, ১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা গঠিত হয়। যা প্রথম শ্রেনীর মর্যাদা পায় ১৯৮৯ সালে। অথচ আড়াই লাখ নাগরিক বসবাসের এ শহরের সড়ক, ড্রেন, বৈর্জ ব্যস্থাপনা সব কিছুই বেহাল অবস্থা। অলি-গলির সড়কগুলো খানা-খন্দে ভরা। রাতে সড়কে ঠিকঠাক জ্বলেনা বাতি। এ যেন কেবলই ভোগান্তির শহরে পরিনত হয়েছে নওগাঁ শহর।

বক্তারা আরো বলেন, এতো সমস্যার ভিড়ে প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে অটোরিক্সা-সিএনজি। নিয়ম-নিতির কোন তোয়াক্কা না করে হাজার হাজার অটোরিক্সা দাপিয়ে বেড়াচ্ছে শহরের মধ্যে। এতে সকাল থেকে রাত অবধি যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষের পা ফেলার যায়গা পর্যন্ত থাকে না। শহরে নেই কোন সৌচাগারের ব্যবস্থা। তাই প্রতিদিনই শহরে আসা হাজারও নারী-পুরুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। 

বর্তমান মেয়র নজমুল হক সনি টানা তৃতীয় বারের মত দীর্ঘ ১৩ বছর ক্ষমতায়। কিন্তু শহরবাসীর ভোগান্তি লাঘবে দৃশ্যমান তেমন কিছুই করতে পারেননি তিনি উল্লেখ করে মানববন্ধন থেকে মেয়রের পদত্যাগ দাবী করেন আন্দোলনকারীরা।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। 

এসব অভিযোগ পুরোপুরি সত্য নয় দাবী করে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি বলেন, ২০১১ সালের ফেব্রুয়ারী মাসে প্রথম বারের মত নওগাঁ পৌরসভার দায়িত্ব গ্রহণ করি। এরপর থেকে রাস্তা-ঘাট, ড্রেন তথা শহরের উন্নয়নে কোটি কোটি টাকার কাজ করেছি। এমনকি ইউজিপি-৩ এর মত বড় প্রকল্পও বাস্তবায়ন করা হয়েছে তার সময়কালে। আমার সাধ্যমত পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি বলে জানান মেয়র।

খুঁজুন