বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁর আবারও শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আব্দুল্ল্যাহ আল মামুন

নওগাঁর আবারও শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আব্দুল্ল্যাহ আল মামুন

স্টাফ রিপোর্টার :

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এর আগে গত বছর জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতেছিলেন তিনি। এছাড়াও শুদ্ধাচার চর্চায় এ বছর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার সম্মান অর্জন করেছেন। গত মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ফলাফলের তালিকা থেকে এ তথ্য জানা যায়।

কোভিড-১৯ পরবর্তী সময়ে প্রাথমিকের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেন। নিয়মিত কাজের ফাঁকে সময় পেলেই ছুটে যান বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে। কোমল মতি শিশুদের শিক্ষায় আকৃষ্ট করতে নিজ অর্থায়নে পুরুস্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ তাদের মাঝে বিতরণ করেন। শিক্ষা উপকরণ হিসেবে উপহার দেন স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, টিফিন বক্সসহ বিভিন্ন ধরনের খেলার সামগ্রী।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কোমলমতি শিশুদের ক্লাসে গিয়ে কথা বলা, শিশুদের সাথে মেশা আমার এক প্রকার আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত বিভিন্ন বিদ্যালয়ে না গেলে একটা খারাপ লাগা কাজ করে। তাই আমি নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনাই এবং তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের বই উপহার দেই। কারন আজকের দিনের এই শিশুরা আগামীতে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে বলে আমি বিস্বাস করি। আমার এই পুরষ্কার আগামীতে আমাকে ভালো কাজে আরো উৎসাহ যোগাবে।

খুঁজুন