মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশ এর মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশ এর মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁর মহাদেবপুরে ১শ গ্রাম পুলিশ এর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষে মহাদেবপুর থানা পুলিশের উদ্যোগে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল উপস্থিত থেকে উপজেলার ১০টি ইউনিয়ন এর গ্রাম পুলিশদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এসব সামগ্রীর মধ্যে ছিল সুগন্ধি চাল, সেমাই, চিনি ও তেল।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আবেদ আলী মন্ডল প্রমুখ।

প্রধান অতিথি বলেন, স্বল্প ভাতায় গ্রাম পুলিশের সদস্যরা দিন রাত ২৪ ঘন্টা এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে মূখ্য ভূমিকা পালন করে থাকেন। কিন্তু তাদেরকে প্রকৃত মূল্যায়ন করা হয় না। তাই তাদের প্রতি সম্মান জানিয়ে এই উপহার সামগ্রীর আয়োজন করা হয়েছে।

খুঁজুন