মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ২ হাজার ১শ' ৩০ লিটার মদ উদ্ধার-স্বামী-স্ত্রীসহ ৪ জন আটক

নওগাঁয় ২ হাজার ১শ' ৩০ লিটার মদ উদ্ধার-স্বামী-স্ত্রীসহ ৪ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় শুক্রবার পূর্বরাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ হাজার ১শ' ৩০ লিটার চোলাই মদ উদ্ধার এবং মাদক কারবারি স্বামী-স্ত্রী সহ ৪ জনকে হাতেনাতে আটক করেছে র‍্যাব।

সত্যতা নিশ্চিত করে র‍্যাব কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে নওগাঁর ধামুরহাট উপজেলার

বড় শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ১শ ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ বড় শিবপুর দেউলাপাড়া গ্রামের শ্যামল দাসের স্ত্রী অঞ্জলী দাস (৩৫) ও জয়পুরহাট জেলা সদর উপজেলার দোগাছী গ্রামের প্রফুল্ল চন্দ্র বর্মনের ছেলে সুপল চন্দ্র বর্মণ (৪০) কে হাতেনাতে আটক করা হয়। এছাড়া পৃথক অভিযানে ধামুরহাট উপজেলার মুচিপাড়া এলাকা থেকে ১হাজার 

২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার সহ উপজেলার বড় শিবপুর দেওলাপাড়া গ্রামের পরিমল চন্দ্র দাস (৪১) ও তার স্ত্রী দিপ্তীরানী (৩০) কে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব আরো জানান, দীর্ঘদিন যাবৎ তারা নেশা জাতীয় চোলাই মদ অবৈধভাবে উৎপাদন করে জেলার বিভিন্ন স্থানে মাদক সেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে র‍্যাবের কাছে শিকার করেছেন। আটককৃতদের বিরুদ্ধে নওগাঁর ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‍্যাব।

খুঁজুন