মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ২০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের পাঠাতন উদ্ধার করেছে পুলিশ

নওগাঁয় ২০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের পাঠাতন উদ্ধার করেছে পুলিশ

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁয় প্রায় ২০ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ রাখার একটি পাঠাতন কষ্টি পাথরের উদ্ধার করেছে রানীনগর থানা পুলিশ। শুক্রবার ১৪ এপ্রিল দুপুর ১টারদিকে রানীনগর উপজেলার ভান্ডারগ্রাম রামজীবনপুর গ্রাম থেকে এই পাঠাতন উদ্ধার করেন পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডার গ্রাম রামজীবনপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহিন আলম বাড়ী নির্মানের জন্য ভিত খনন করছিলেন। এ সময় মাটির নিচ থেকে একটি ধুসর রঙ্গের পাথরের তৈরি গোলাকৃতি পাঠাতন দেখতে পায়। 

ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার ই পাঠাতনটি উদ্ধার পূর্বক থানা হেফাজতে নেয়।

সত্যতা নিশ্চিত করে নওগাঁর রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, প্রায় ৬৪ কেজি ওজনের ঐ পাঠাতনের মূল্য প্রায় ২০ কোটি টাকা হতে পারে। 

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পাঠাতনটি প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তর করা হবে।

খুঁজুন