মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ৩ জন মাদক সেবীর কারাদন্ড

নওগাঁয় ৩ জন মাদক সেবীর কারাদন্ড

নওগাঁয় মাদক সেবনের অপরাধে ৩ জন মাদক সেবীকে ৫ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ কারাদন্ডের আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, নওগাঁর রাণীনগর উপজেলার চককুতুব গ্রামের মৃত আব্দুল গফুর শেখ এর ছেলে আজানুল (৫০), মৃত গিয়াস শেখ এর ছেলে সুলতান শেখ (৪৮) ও শাহিন (৪৫)।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, সোমবার সকালে ঐ ৩ জন ব্যাক্তি চককুতুব গ্রামের একটি বাড়িতে গাঁজা ও ইয়াবা সেবন করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবন করা অবস্থায় তাদের ৩ জনকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে ঐ ৩ জন মাদকসেবীকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে ৩ জনকে ৫০০ টাকা করে জরিমানা- অনাদায়ে অতিরিক্ত ৫ দিনের কারাদন্ড আদেশ প্রদান করা হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর এসআই আবদুল্লা বাকী বলেন, কারাদন্ডপ্রাপ্ত ৩ জন মাদক সেবীকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

খুঁজুন