মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ৪ জনের মৃত্যু, র‌্যাবের অভিযানে ঘাতক ট্রাকের চালক আটক

নওগাঁয় ৪ জনের মৃত্যু, র‌্যাবের অভিযানে ঘাতক ট্রাকের চালক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, নিজস্ব প্রতিবেদক :

নওগাঁয় ট্রাক চাপায় ৪ জনের মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস অভিযানিক দল। 

আটককৃত ট্রাক চালক হলেন, বগুড়া জেলার আদমদিঘী উপজেলার রথবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিন এর ছেলে মামুনুর রশীদ (৪০)।

ট্রাক চালককে আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,

গত ৫ জুন সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুর থানাধীন নওগাঁ টু রাজশাহী মহাসড়কের হাটচকগৌরী নামক স্থানে ট্রাকের চাপায় একটি সিএনজি চালিত অটো বাইক দুমড়ে-মুচরে দূর্ঘটনা স্থলেই সিএনজি চালক সহ মোট ৪ জনের মৃত্যু হয়। ঘটনার পরই ট্রাকের চালক পালিয়ে যান। ৪ জন নিহতের ঘটনায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নের্তৃত্বে মঙ্গলবার ৬ জুন সকালে নওগাঁ জেলা সদর উপজেলার নওগাঁ বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জন নিহত মামলার আসামী ট্রাক চালক মামুনুর রশীদ কে আটক পূর্বক আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নওগাঁ জেলার মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়। এঘটনায় সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক একটি মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য-সোমবার ৫ জুন দুপুরে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের মহাদেবপুর থানাধীন হাটচকগৌরী নামক এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি ঘটে। এসময় চালক ও যাত্রীসহ সিএনজি ট্রাকের নিচে চাপাপড়ে দুমড়ে-মুচরে আটকে থাকলে দূর্ঘটনাস্থলে ট্রাক রেখে চালক ও হেলপাড় পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও জেলা পুলিশের কর্মকর্তাগন ও নওগাঁ থেকে ফায়ার সার্ভিস টিম দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে ৪ জনের মৃতদেহ উদ্ধার সহ আহত একজন কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সহ ট্রাক ও সিএনজি পুলিশি হেফাজতে নেয়। 

খুঁজুন