বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ৮টি জলাশয়ে অবমুক্ত করা হলো পোনা মাছ

নওগাঁয় ৮টি জলাশয়ে অবমুক্ত করা হলো পোনা মাছ

স্টাফ রিপোর্টার :

নওগাঁর রাণীনগর উপজেলায় ৮টি জলাশয়ে অবমুক্তকরণ করা হয়েছে পোনা মাছ। সোমবার ১৪ আগস্ট রাণীনগর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ৮টি জলাশয়ে ৩১২ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে উদ্বোধন করেন। এরপর উপজেলার ৮টি জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

এ সময় উপস্থিত আরো ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, জেলা পরিষদ সদস্য জাকির হোসেনসহ অনেকেই।

খুঁজুন