বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় বাবা-মার উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁয় বাবা-মার উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় প্রেমের সম্পর্কে বাঁধা দেওয়ায় বাবা-মার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে মোসাঃ জেনি আক্তার (১৪) নামের এক ছাত্রীর আত্মহত্যা। মর্মান্তিক ছাত্রী আত্নহত্যার এঘটনাটি ঘটেছে বুধবার নওগাঁর বদলগাছী উপজেলায়। নিহত ছাত্রী জেনি আক্তার বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের মমিন হোসেন এর মেয়ে ও কেশাইল নুরানিয়া দাখিল মাদ্রাসার ৮ম' শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, বুধবার প্রেম  সম্পর্ক জনিত কারণে নিহতের সাথে তার মা-বাবার ঝগরা হয়। এরি কোন এক পর্যায়ে বাড়ির লোকজন এর অজান্তে ঐ ছাত্রী তার বাবা ও মায়ের উপর অভিমান করে নিজ ঘড়ের মধ্যে ঢুকে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টার ভেতর কোন এক সময় শয়ন কক্ষের বাশের ডাসার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এক পর্যায়ে ছাত্রীর মা তার মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে ও ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাক চিৎকার শুরু করেন। এসময় পরিবার ও প্রতিবেশি লোকজন ঘটনাস্থলে পৌছে ভেতর হতে সাড়াশব্দ না  পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঐ ছাত্রীকে ঘড়ের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখে সেখান থেকে নিচে নামিয়ে মৃত অবস্থায় পান।

সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, নিহত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধ এর পেক্ষিতে মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন