মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় বিএনপি’র অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় বিএনপি’র অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ

ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে নওগাঁর মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ- সহযোগি সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৫ আগস্ট সকাল ১০ টায়  উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। এসময় মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ.কে.এম নাজমুল হক নাজু, যুগ্ম-আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু ও মোজাম্মেল হক মকুল, সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে,সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু প্রমূখ।

এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি,যুবদল,মহিলাদল,ছাত্রদল,কৃষকদল,শ্রমিকদল,মৎসজীবিদল এবং অঙ্গ- সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তার ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা,সাবেক এমপি মরহুম শামসুল আলম প্রামাণিকের রুহের মাগফিরাত কামনাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলের জন্য দোয়া করা হয়।


খুঁজুন