মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় বিষাক্ত সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নওগাঁয় বিষাক্ত সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নওগাঁয় বিষাক্ত সাপের কামড়ে নিয়ামুল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার পূর্বরাতে সাপে কামড়ানোর পর তাকে বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মর্মান্তিক এ স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাটি ঘটে নওগাঁর মান্দা উপজেলার জামদই গ্রামে।

নিয়ামুল ইসলাম জামদই গ্রামের সৌদি প্রবাসী জৈনক গোলাম রাব্বানী'র একমাত্র ছেলে ও পার্শ্বের বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী ছিলো।

স্থানীয় সূত্র জানায়, স্কুলছাত্র নিয়ামুল ইসলাম মঙ্গলবার দিনগত রাতে লেখাপড়া শেষে রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যায়। গভীর রাতে বিদ্যুৎ এর লোডশেডিংয়ের কারণে গরমে অতিষ্ঠ হয়ে বিছানা থেকে নেমে ঘরের মেঝেতে ঘুমিয়ে পরে।  ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপ কামড়ে দিলে সে চিৎকার দিয়ে ছটফট করতে থাকে। এসময় তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্সে ভর্তি করানো হলেও এক পর্যায়ে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে বুধবার সকালে স্বজনরা তাকে নিয়ে রাজশাহী যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিয়ামুল ইসলাম এর মৃত্যুতে গ্রাম সহ আশে-পাশের এলাকায় লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানা অফিসার ইনচার্জ নূর-এ আলম সিদ্দিকী। 

খুঁজুন