মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় বিয়ের আগের দিন সড়কেই ঝরলো এক যুবকের প্রাণ

নওগাঁয় বিয়ের আগের দিন সড়কেই ঝরলো এক যুবকের প্রাণ

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

বিয়ে করার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সড়কেই ঝরলো জসিম উদ্দিন (২৩) নামে এক এনজিও কর্মীর প্রাণ।

বৃহস্পতিবার দুপুরের দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউপির দেবীপুর মোড়  নামক স্থানে দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ ঘটলে এদূর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত জসিম উদ্দীন নওগাঁর পাশ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বেগম-নগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মহাদেবপুর উপজেলার মহিষবাথান শাখার প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নিহত জসিম উদ্দীনের আগামীকাল শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিলো। তিনি বিবাহ করার জন্যই অফিস ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে  নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে দেবীপুর মোড় নামক স্থানে পৌঁছালে এসময় গ্রামের ভেতর থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেল (দুটি মোটরসাইকেল) সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জসিম উদ্দিন এর মৃত্যুর খবর তার গ্রামে পৌছার পর থেকে এলাকা জুড়ে লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া। দূর্ঘটনার পর পরই নিহতের অফিসের সহকর্মী ও স্বজনরা দূর্ঘটনাস্থল থেকে মৃতদেহ বাড়িতে যায়।

খুঁজুন