মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় বন বিভাগের মাধ্যমে উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁয় বন বিভাগের মাধ্যমে উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মশালা

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁর রাণীনগরে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় উপকারভোগীদের সামাজিক বনায়নে সৃজিত বাগান ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দিনব্যাপী রাণীনগর বন বিভাগের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, জেলা বন কর্মকর্তা শহিদুল ইসলাম, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, আত্রাই উপজেলা বন বিভাগের কর্মকর্তা ইসমাইল হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় কর্মকর্তাগণ প্রশিক্ষনার্থীদের সৃজিত বাগান ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।

খুঁজুন