বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা উৎসব অনুষ্ঠিত

নওগাঁয় বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : নওগাঁয় আশার আলো অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় ও নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৬০ জন অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) মোঃ শরিফুল ইসলাম খান, জেলা তথ্য অফিস নওগাঁর উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, জেলা লাইব্রেরিয়ান এস এম আসিফ, বিশিষ্ট চিকিৎসক মাইনুল হক দুলদুল, আশার আলো অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

খুঁজুন