মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আটক

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আটক

নওগাঁর মহাদেবপুরে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী (৭) কে ধর্ষণের অভিযোগে  সোহাগ তরুন (১৬) কে আটক করেছে পুলিশ। ভিকটিম শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার পরই মহাদেবপুর থানা পুলিশ ঐ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ছাত্রকে আটক পূর্বক বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন মহাদেবপুর থানা পুলিশ। আটককৃত সোহাগ তরণী স্থানীয় উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্র ও শিবগঞ্জ বাজারের যুগল তরণী'র ছেলে। 

মামলা সূত্রে জানায়, ভিকটিম শিক্ষার্থী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। তাকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী সোহাগ তরণী তার নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এ সময় ভিকটিম এর চিৎকারে তার মা ছুটে এসে রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পরই পুলিশ অভিযুক্ত কে আটক পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।

খুঁজুন