মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ছেলের লাঠির আঘাতে নেশাগ্রস্ত বাবার মৃত্যু

নওগাঁয় ছেলের লাঠির আঘাতে নেশাগ্রস্ত বাবার মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় ছেলের লাঠির আঘাতে ৭০ বছরের বৃদ্ধ বাবা গদেন কুজুর এর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টারদিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাদাপুর জিগাবাড়ি গ্রামে ছেলে সজিব কুজুর (৩০) তার বৃদ্ধ বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। নিহত গদেন কুজুর ঐ গ্রামের মৃত ছবি কুজুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গদেন কুজুর নেশাগ্রস্ত ছিল। দীর্ঘ দিন অসুস্থ থাকার পরও গতকাল রাতে নেশা করে বাড়ি ফেরায় ছোট ছেলে সজিব কুজুর বাবার উপর চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়িতে পড়ে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করে ছেলে। লাঠির আঘাতে রক্ত বন্ধ না হওয়ায় রাতেই স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। আজ সকালে তার মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, নিহত গদেন কুজুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এবং নিহতের ছেলে সজিব কুজুরকে হেফাজতে নেওয়া হয়েছে।

খুঁজুন