বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ডাস্টবিন থেকে ৫-৭ মাস বয়সি মানব ভ্রুণ উদ্ধার

নওগাঁয় ডাস্টবিন থেকে ৫-৭ মাস বয়সি মানব ভ্রুণ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় একটি ডাস্টবিন এর ভেতর পড়ে থাকা ৫-৭ মাসের মানব ভ্রুণ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে নওগাঁ জেলা শহরের পার-নওগাঁ মরছুলা উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশে ডাস্টবিন থেকে ভ্রুণটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভ্রণটি নওগাঁ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ডাস্টবিন পরিস্কার করছিল। এসময় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ভ্রুণটি দেখতে পান তারা। কিন্তু পুলিশ সেখানে যাওয়ার আগেই পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ভ্রুণটি উদ্ধার করে পৌরসভায় নিয়ে আসেন। পরে সেখান থেকে থানা পুলিশ ভ্রুণটি উদ্ধার করে পরীক্ষা করার জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে প্রেরন করেন।

সত্যতা নিশ্চিত করে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ভ্রুণটির বয়স ৫ থেকে ৭ মাস হবে। সেই ভ্রুণটি উদ্ধার করে হাসপাতালে ডিএনএ প্রোফাইল তৈরি করার জন্য প্রেরণ করা হয়েছে। শেষে পৌরসভার মাধ্যমে ভ্রুণটি দাফন করা হবে বলেও জানান তিনি।


খুঁজুন