বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নওগাঁয় ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নওগাঁর ধান ক্ষেতের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) এর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া বধ্যভূমির পাশের একটি মাঠের ধান ক্ষেতের ভেতর থেকে সেই মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ করতে গিয়ে ধান ক্ষেতের ভেতর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। সংবাদটি চারদিকে ছড়িয়ে পড়লে মৃতদেহটি দেখতে সেখানে হাজারো মানুষের ভীড় জমে ওঠে। পরে থানা পুলিশে সংবাদ দেওয়া হয়।  নিহতের গায়ে হাফ চেকসার্ট ও পরনে চেক লুঙি ছিল। সংবাদ পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। 

মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, এখন পর্যন্ত নিহতের নাম ও কোন পরিচয় পাওয়া যায়নি। তবে নাম পরিচয় সনাক্তের পাশাপাশি আইনি প্রক্রিয়া সহ মৃতদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোে প্রস্তুতি চলছে।

খুঁজুন