বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ধানবাহী ট্রাকের ধাক্কায় অটো বাইক চালক নিহত, আহত ৩ ছাত্রী

নওগাঁয় ধানবাহী ট্রাকের ধাক্কায় অটো বাইক চালক নিহত, আহত ৩ ছাত্রী

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় ধানবাহী ট্রাকের ধাক্কায় অটো-বাইক চালক এর মৃত্যু হয়েছে এসময় অটো-বাইকের যাত্রী ৩ জন কলেজ ছাত্রী আহত হয়েছেন। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সোয়া ২টারদিকে নওগাঁর সাপাহার উপজেলার গোডাউনপাড়া নিচ মোড় নামক স্থানে। 

নিহত অটো-বাইক চালক সিদ্দিক হোসেন (৪৪) হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার আষ্টমাত্রা গ্রামের মৃত আঃ সামাদ এর ছেলে। বলে প্রাথমিকভাবে জানাগেছে।

স্থানিয় সুত্র জানান, মঙ্গলবার দুপুর ২ টারদিকে সাপাহার উপজেলা সদরের ওয়ালটন

মোড় থেকে মহিলা কলেজের কয়েকজন ছাত্রীকে নিয়ে অটো-বাইকটি বাকরইল এর পথে রওনা দেয়। দূর্ঘটনাস্থলে পৌছলে এসময় সামনে থেকে আসা ধান বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৪৬৭৭ এর) সাথে অটো-বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে স্থানিয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক অটো বাইক চালক সিদ্দিক কে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার পর স্থানিয়দের সহযোগীতায় ট্রাক চালক ও চালকের সহকারি হেলপাড় কে পুলিশ সাপাহার থানা হেফাজতে নেয়। সংবাদ লেখার সময় পর্যন্ত এব্যাপারে আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন (চলমান) রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

খুঁজুন