বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য শ্রীঘরে

নওগাঁয় ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য শ্রীঘরে

নওগাঁয় তালাক প্রাপ্ত এক নারীকে ধর্ষণ চেষ্টাকালে আনারুল ইসলাম (৪৫) নামের এক ইউপি সদস্যকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে আটক ইউপি সদস্যকে থানা হেফাজতে নেওয়ার পর ঘটনার রাতেই ভিকটিম নারী বাদী হয়ে মামলা করলে আটককৃত ইউপি সদস্যকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন থানা পুলিশ।এঘটনাটি ঘটে বুধবার দিনগত রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার

নির্মইল ইউনিয়ন এর গোবিন্দ-বাটি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়,

ভিকটিম নারী নির্মইল ইউনিয়ন এর গোবিন্দ-বাটি গ্রামে বাবার বাড়িতে বসবাস করতেন। বুধবার সন্ধ্যা সারে ৬টারদিকে ঐ নারীর বাড়িতে যান ইউপি সদস্য আনারুল। এসময় কৌশলে নারীর দাদী ও ছোট ভাইকে পান ও সিগারেট আনতে গ্রামের দোকানে পাঠিয়ে দেয় ইউপি সদস্য আনারুল। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আনারুল ভিকটিম নারীকে ধর্ষণ চেষ্টা করলে তার চিৎকারে গ্রামের লোকজন এসে আনারুলকে আটক করেন। পরে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার পূর্বক থানা হেফাজতে নেয়। এব্যাপারে

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন, রাতেই ধর্ষণের চেষ্টাকারী আনারুল ইসলাম এর বিরুদ্ধে ভিকটিম নারী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিম নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ হাসপাতালে পাঠানো পাঠানো হয়েছে।

খুঁজুন