বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ধর্ষণ মামলার আসামী নজরুল র‌্যাবের অভিযানে আটক

নওগাঁয় ধর্ষণ মামলার আসামী নজরুল র‌্যাবের অভিযানে আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় ধর্ষণ মামলার আসামী নজরুল র‌্যাবের অভিযানে আটক। নওগাঁর ধামুইরহাট উপজেলার হরতকি ডাঙ্গা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী নজরুল কে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের অভিযানিক দল।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব কাম্প থেকে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে রবিবার রাতে নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার হরতকিডাঙ্গা এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী নজরুল ইসলাম (৫৫), পিতা-গমেজ মুন্সি, সাং-হরিতকিডাঙ্গা, থানা-ধামুইরহাট ও জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।

র‌্যাব মামলার বরাত দিয়ে আরো জানান, অভিযুক্ত ও আটককৃত ব্যক্তি এক নারীকে বিয়ে করার কিছুদিন পর সেই নারী নজরুল ইসলাম কে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দিলে সে নজরুল বিয়ের বিষয়টি অস্বীকার করেন। ঘটনায় ঐ নারী বাদী হয়ে নারী ও শিশু দমন আইন অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা রুজু করেন।  

খুঁজুন