বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ডিবি'র অভিযানে হেরোইন উদ্ধার

নওগাঁয় ডিবি'র অভিযানে হেরোইন উদ্ধার

স্টাফ রিপোর্টার :

নওগাঁয় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের হেরোইন উদ্ধার সহ আটক একজন, পলাতক একজন।

মামলা ও স্থানিয় সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সোয়া ৩ টায় নওগাঁ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই  আমরিন রাশাদ এর নের্তৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক টিম নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইন সহ এক জনকে হাতেনাতে আটক করেন। এসময় ডিবি পুলিশ কে দেখতে পেয়ে একজন ঘটনাস্থলে ৭ গ্রাম হেরোইন ফেলে দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত হেরোইন এর মূল্য আনুমানিক মোট ১ লাখ ৭০ হাজার টাকা। 

হাতেনাতে আটককৃত মাদক কারবারি হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার বান্দ কুড়মইল গ্রামের মৃত শমসের আলীর ছেলে আরমান আলী (২৬) ও পলাতক মাদক কারবারি হলেন, একই গ্রামের মৃত আছির উদ্দিন এর ছেলে স্বপন (২৯)। এঘটনায় আটককৃত ও পলাতক দু'জন এর বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করা হয়।

খুঁজুন