বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর নওগাঁয় ড্রাম ট্রাক ও পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ৫ জন আহত

নওগাঁয় ড্রাম ট্রাক ও পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ৫ জন আহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় ড্রাম ট্রাক ও পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ জন। 

মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার নওগাঁ টু রাজশাহী মহা-সড়কের মান্দা উপজেলার শ্রী-রামপুর নামক স্থানে।

নিহত ৩ জন হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার চকরামপুর এর মৃত কাদির এর ছেলে রবিউল ইসলাম (৪১) একই গ্রামের সিরাজুল এর ছেলে রাজন হোসেন (৩৪) ও হাপানিয়া (গোয়ালপাড়া) এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আকরাম হোসেন (৪৪) বলে প্রাথমিকভাবে জানাগেছে৷

স্থানিয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে রাজশাহী অভিমুখি ড্রাম ট্রাক ও রাজশাহীর দিক থেকে নওগাঁ অভিমুখি পিকআপ ঘটনাস্থাল শ্রী-রামপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  দূর্ঘটনাস্থলেই পিকআপ-এ থাকা ৩ জনের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মী ও মান্দা থানা পুলিশ দূর্ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে এব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে সাথে সাথে দূর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ফায়ার সার্ভিস এর সহযোগীতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এছাড়া নিহত ৩ জনের মৃতদেহ উদ্ধার সহ দূর্ঘটনা কবলীত ড্রাম ট্রাক ও পিকআপ টি থানা হেফাজতে নিতে কাজ চলমান রয়েছে। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু।

খুঁজুন